



বিশ্বনাথ প্রতিনিধি | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 123 বার পঠিত

সিলেটের বিশ্বনাথে মাদকসহ জাহাঙ্গীর আহমেদ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। সে উপজেলার অলংকারী-পৌদনাপুর গ্রামের আবদুল খালিকের ছেলে। রবিবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্বনাথ পৌরসভার জানাইয়া মাঠ সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে পলিথিনে প্যাচানো ৬পিস ইয়াবা ট্যাবলেট ও কাগজে মোড়ানো ২শ ৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা (মামলা নাম্বার-১০,তাং-২২.১২.২০২৪) দিয়েছে পুলিশ।
বিশ্বনাথ পুলিশ স্টেশনের এসআই জহিরুল ইসলাম ভূইঁয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে পাকড়াও করা হয়। তাকে চ্যালেঞ্জ করলে সে নিজে থেকেই তার জ্যাকেটের পকেটে থাকা ইয়াবা ও গাঁজা বের করে দেয়া। তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Posted ১০:৫৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


