



শান্তিগঞ্জ প্রতিনিধি | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 160 বার পঠিত

‘দক্ষ যুবক গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করেছে শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কার্যালয়। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মসূচি পালন করে তারা।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন- সুনামগঞ্জ জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারি পরিচালনক মো. জাফর ইকবাল। উন্নয়ন কর্মী ও পদ্মা’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমানের পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, আরপিডব্লিউএস’র পরিচালক নাজিম উদ্দিন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, যুব উন্নয়ন কর্মী সজীব আচার্য্য, রুয়েল আহমদ, সাইফুল ইসলাম, রাজা মিয়া, শহিদুল ইসলাম রেদুয়ান ও সুমন আহমদ।
এসময় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যরা এবং যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Posted ১০:২৭ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


