



শান্তিগঞ্জ প্রতিনিধি | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 157 বার পঠিত

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা সবাজসেবা কার্যালয়ে আয়োজনে, সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম ফজলুল করিম, একে আজাদ ভূইয়া, সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।
এ সময় আরও বক্তব্য দেন, শান্তিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, উপজেল যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার নী
তিষ বর্মন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান, শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক জামিউল ইসলাম তুরান, ইউপি সদস্য আজির উদ্দিন সহ প্রমূখ।

Posted ১০:০৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


