



বিশ্বনাথ প্রতিনিধি | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 141 বার পঠিত

চ্যারিটি সংগঠন সিডস অব সাদাকা’র উদ্যোগে কমিউনিটি মেগা ওয়েল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে (আমতৈল মাখর গাঁও) গ্রামে কমিউনিটি মেগা ওয়েল প্রকল্পের এই প্রকল্প বাস্তবায়নের কাজের সুচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী রামপাশা ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী হাফিজ মোহাম্মদ আব্দুল কাঈয়ুম জামায়াত নেতা মাষ্টার মনোহর আলী, হাফিজ ইদ্রিস আলী , ইন্জিনিয়ার সালেহ আহমেদ, কাজী আ ন ম মাসুম , সৈয়দ আলম, কালাল মিয়া, হাবিব উল্লাহ, মধু মিয়া , আব্দুল করিম, আব্দুল রহিম, লিপন মিয়া প্রমুখ।
অত্র প্রকল্পের আওতায় ২০০শতাধিক পরিবার বিশুদ্ধ খাবার পানি সুবিধা ভোগ করবে।

Posted ৯:৫২ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


