



শান্তিগঞ্জ প্রতিনিধি | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 158 বার পঠিত

সুনামগঞ্জের দিরাই উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিরাই পৌর শাখা উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা নুরুদ্দিন আহমদ। তিনি বলেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিষ্ঠাতা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রাহ. তিনি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে আজীবন সংগ্রাম করে গেছেন। ঠিক তেমনি ভাবে প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রাহ. আজীবন খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করে গেছেন। এজন্য আমাদের সবাইকে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের বর্তমান মহাসচিব শায়খুল হাদিস ইবনে শায়খুল হাদিস মূর্তির বিরুদ্ধে কথা বলার কারনে বিগত স্বৈর শাসকের রোষানলে পরে মিথ্যা মামলায় তিন বছরের অধিক কারাবরণ করেন। জুলাই-আগস্ট এর ছাত্র জনতার বিপ্লবের কারণে আজ আলেম-ওলামা স্বাধীনভাবে কথা বলতে পারছেন। যারা জুলাই-আগস্টে শহীদ হয়েছেন তাদের মাগফেরাত কামনা করি এবং যারা আহত হেয়েছে তাদের সুস্থতা কামনা করি।
সভায় দিরাই পৌরশাখার সভাপতি মাওলানা আসাদ আহমদের সভাপতিত্বে, শাখা সাধারণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া বিন হাবীবের পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সিয়র সহ সভাপতি শায়খ মাওলানা ওয়ারিস উদ্দিন, জেলা সহ সভাপতি মাওলানা আব্দুল খালিক, উপজেলা সহ সভাপতি মাওলানা এবি এম নোমান, উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল হক, উপজেলা যুব মজলিসের দায়ীত্বশিল মাওলানা আব্দুস সালাম, মাওলানা মুস্তাফিজুর রহমান রাজু, ছাত্র মজলিস দিরাই উপজেলা দায়ীত্বশিল হাফিজ আফ্ফান আহমদ, মারুফ হাসান প্রমুখ।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Posted ৯:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


