সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   180 বার পঠিত

বিশ্বনাথে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

মহান বিজয়ের মাসে সিলেটের বিশ্বনাথে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজির গ্রামের মাঠে ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
এতে সিলেট জেলার বিভিন্ন উপজেলার বেশ কয়েকজন সৌখিন ঘোড়া মালিক তাদের ঘোড়া নিয়ে দৌড় প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।

স্থানীয়রা জানান, উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজির গ্রামের মাঠে শুক্রবার বাদ জুমা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই দৌড় প্রতিযোগীতা চলে।

তবে দীর্ঘ প্রায় ১২ বছর বন্ধ থাকার পর ২০২৪ সালের জানুয়ারি মাসের শুরুতে বড় ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেখানে ৬০ টি ঘোড়া মালিকগন তাদের ঘোড়া নিয়ে অংশ নিয়েছিলেন।

অনেকদিন বন্ধ থাকার পরে ঘোড়ার দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হওয়ায় মানুষের মধ্যে উৎসাহ উদ্দিপনার কমতি ছিল না।
ঘোড়ার দৌড় প্রতিযোগীতার আয়োজন কমিটির সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া জানান, ঘোড়ার দৌড় প্রতিযোগীতার আয়োজন করা প্রায় ১ যুগ বন্ধ ছিলো। যার ফলে পূর্ব পুরুষদের রেখে যাওয়া চিরায়ত বাংলার ওই ঐতিহ্যটি আজ আমাদের এলাকায় বিলীন হওয়ার পথে।

কিন্তু ১২ বছর পর ঘোড়ার দৌড় প্রতিযোগীতার আয়োজরে ফলে জনমনে সেই আনন্দ ফিরে এসেছে। ফলে এই ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগীতা।

Facebook Comments Box

Posted ১১:০২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com