সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সীমান্তবর্তী জাফলংয়ে বালু পাথর লুটপাটে বহিরাগত শ্রমিকদের অবস্থান উদ্বেগজনক – ইউএনও

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   187 বার পঠিত

সীমান্তবর্তী জাফলংয়ে বালু পাথর লুটপাটে বহিরাগত শ্রমিকদের অবস্থান উদ্বেগজনক – ইউএনও

জাফলং ইসিএভুক্ত এলাকায় বালু-পাথর লুটপাট করার জন্য সুনামগঞ্জ,হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী,টাঙ্গাইল এলাকা থেকে প্রায় দশ হাজারের অধিক শ্রমিক জাফলংয়ে অবস্থান নিয়ে বালু পাথর লুটপাট করা হচ্ছে। বহিরাগত প্রায় দশ হাজার শ্রমিকের সীমান্তবর্তী জাফলং এলাকায় অবস্থান। দেশের বর্তমান পরিস্থিতিতে বহিরাগত শ্রমিকদের অবস্থান করাটা উদ্বেগজনক বলে জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম।

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) সিলেটের জাফলং ইসিএভূক্ত এলাকায় অবৈধভাবে বালু পাথর উওোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম অভিযান পরিচালনা করেন।অভিযানে অবৈধভাবে বালু উওোলনে পাওয়া ৫০ টি নৌকা বিনষ্ট করা, ৮ শতাধিক নৌকার বালু নদীতে আনলোড করা ও ৪৫ টি ট্রাকের বালু নদীর তীরে আনলোড করে জব্দ করে উপজেলা প্রশাসন।

 

 

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় বিজিবি-পুলিশ সহযোগে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো: সাঈদুল ইসলাম, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ , বিজিবি ক্যাম্প কমান্ডার জাভেদ উপস্থিত ছিলেন। এছাড়াও ওই অভিযানে বিজিবির ৫০ সদস্যের টিম, সিলেট জেলা পুলিশ লাইন্স ও গোয়াইনঘাট থানার ২০ জন পুলিশ সদস্যের টিম তার সঙ্গে থেকে অভিযান পরিচালনায় সহযোগীত করেন।

অভিযানে জাফলং ইসিএভুক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৫০ টি নৌকা বিনষ্ট করে বালু নদীতে ফেলা হয়েছে। এছাড়া প্রায় ৮০০ শতাধিক নৌকার বালু নদীতে পানিতে আনলোড করা হয়েছে। পাশাপাশি ৪৫ টি ট্রাকের বালু আনলোড করে নদী তীরে জব্দ করা হয়েছে। জাফলং বল্লাঘাট, জুমপাড়, লাখেরপার, নয়াবস্তি, জাফলং ব্রীজ এলাকায় ৫ টি পয়েন্টে নদী থেকে বালু উত্তোলন করে গাড়ি দিয়ে পরিবহন বন্ধ করে রড-সিমেন্টের পিলার দিয়ে ব্যারিকেড দেয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, জাফলং ইসিএভুক্ত এলাকায় বালু-পাথর লুটপাট করার জন্য সুনামগঞ্জ,হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী,টাঙ্গাইল এলাকা থেকে প্রায় দশ হাজারের অধিক শ্রমিক কে জাফলংয়ে অবস্থান নিয়েছে। এ বিষয়টি বাংলাদেশের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার জাফলং-তামাবিল এলাকার আইন-শৃঙ্খলা চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি আরো জানান, অভিযানের সময় জাফলংয়ে খোলা আকাশের নীচে নদীর পাশে ও বালুচরে সিলেটের বাইরে থেকে আসা শ্রমিকদের আবাসনের জন্য গড়ে তোলা ১০ টি শ্রমিক ক্যাম্প অপসারণ করা হয়েছে। এসকল বহিরাগত শ্রমিকের সীমান্তবর্তী জাফলং এলাকায় দেশের বর্তমান পরিস্থিতিতে অবস্থান করাটা উদ্বেগজনক।

Facebook Comments Box

Posted ১০:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com