সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নে লিফলেট বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   193 বার পঠিত

গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নে লিফলেট বিতরণ

একতা ঐক্য প্রগতি, দুনিয়ার মজদুর এক হও এই প্রতিপাদ্য কে সামনে রেখে গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত নির্মাণ শ্রমিক সংগঠনের নেতারা উপজেলার গোয়াইনঘাট বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ও মানুষের মাঝে এসব লিফলেট বিতরণ করেন।। গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সাদিকুর নেতৃত্বে এসব লিফলেট বিতরণ করা হয়।

বিতরন কালে উপস্তিত ছিলেন উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক অতুল চন্দ্র নাথ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ও ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারন সম্পাদক সহ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দগণ।

বিভিন্ন উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের নেতারা লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছে। তারা জানায়, গত ৩/৪ বছর পূর্বে গোয়াইনঘাট নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নটি রেজিনং ৬৪ সিলেট এই শ্রমিক সংগঠন টি যাত্রা শুরু করে এবং এটি রেজিষ্ট্রি হয়।সংগঠনের উদ্দেশ্যেই হচ্ছে উপজেলার সকল নির্মাণ শ্রমিক সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, ভ্রাতৃত্বমূলক,সম্পর্ক ও সম্প্রতি গড়ে তুলা।সংগঠনের প্রতি সদস্যদের অর্থনৈতিক উন্নয়ন ব্যপাররে সচেষ্ট হওয়া,শ্রমিক কর্মচারী ও মালিক পক্ষের মধ্যকার বিরোধ সৃষ্টি হলে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা, সংগঠনের সদস্যদের জন্য আইনানুগ ও ন্যায় সঙ্গত কাজের মান উন্নয়ন করা ও মালিক পক্ষের জুলুম অন্যায় রোধ করা এবং সংগঠনের স্বার্থে কাজ করতে গিয়ে কোন সদস্য ও কর্মকর্তা আর্থিক ক্ষতির সম্মুখীন হইলে সেই সদস্য কে সাহায্য সহযোগিতা করা।

গোয়াইনঘাট উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সাদিকুর রহমান বলেন,গত ৪ বছর পূর্ব থেকেই এই সংগঠন টি গঠিত হয়েছে।ইতিমধ্যে এটি রেজিস্ট্রি ও হয়েছে। আজকে সংগঠনে উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দরা গোয়াইনঘাট বাজারে এই লিফলেট বিতরণের মাধ্যমে উপজেলা বাসিকে জানান দেওয়া হচ্ছে । পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পার্যায়ে লিফলেট বিতরণ করা হবে।

তিনি আরোও বলেন আমরা নির্মাণ শ্রমিকরা মালিক পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে কাজ করা যাতে করে মালিক পক্ষের কোন অসুবিধা নায় পাশাপাশি শ্রমিকের ও যেন অসুবিধা হয় না। বিশেষ করে উপজেলায় বহিরাগত নির্মাণ শ্রমিকদের প্রতিহত করা উপজেলায় মালিক ও নির্মাণ শ্রমিক কোন বিশৃঙ্খলা না করে মিলেমিশে চলা ।এছাড়াও এই সংগঠনের অন্তর্ভুক্ত ও সদস্য হওয়ার আহবান জানান তিনি।

Facebook Comments Box

Posted ১০:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com