



গোয়াইনঘাট প্রতিনিধি | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 148 বার পঠিত

ভাত দে কাপড় দে নইলে পাথর কোয়ারী খুলে দে। পাথর কোয়ারী বন্ধ কেন প্রশাসন জবাব চাই, লাখ মানুষের কর্মসংস্থান বন্ধ কেন জবাব চাই, পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারী বন্ধ কেন? জবাব চাই জবাব চাই ? পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারী বন্ধ কেন জবাব চাই এই স্লোগান কে সামনে রেখে পরিবেশের দোহাই দিয়ে পাথর কোয়ারী বন্ধ রাখার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি করেছে বয়াবসায়ী ও পাথর শ্রমিকরা।
বৃহস্পতিবার (১২ ডিসম্বর) বিকাল সাড়ে তিন টায় সিলেটের গোয়াইনঘাটের বিছনাকান্দি পাথর কোয়ারী সহ সিলেটের সব পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে উপজেলার হাদারপার বাজারে উক্ত সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এম এ হকের সভাপতিত্বে ও বিছনাকান্দি পাথর সাপ্লাইয়ার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও পাথর ব্যবসায়ী সমিতির সদস্য বদরুজ্জামান বদরুলের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, জয়নাল আবেদীন,
এসময় বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুন নুর, সাবেক মেম্বার ওসমান গনি, ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস শহীদ, সিফত উল্লাহ, কলিম উল্লাহ, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জৈন উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্র সংসদের আহবায়ক আব্দুল মান্নান, রুস্তুমপুর ইউনিয়ন জামাতের আমির জসিম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাহিদুল হক, বিছনাকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস ছত্তার, আবুল হোসেন।
এসময় বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের গত ৩০ অক্টোবরের রায়ের প্রেক্ষিতে বৈধ ভাবে বিছনাকান্দি পাথর ব্যবসায়ীগন পাথর ক্রয় করার পর সহকারী কমিশনার ভুমি, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় পুলিশ প্রশাসন এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কতৃক অবৈধ ভাবে পাথর জব্দের প্রতিবাদ জানান। বক্তারা বলেন, ভারত থেকে এলসির মাধ্যমে পাথর ক্রয়ের লক্ষে পতিত আওয়ামী লীগ সরকার অবৈধভাবে আইন করে বিছনাকান্দি সহ দেশের সবকটি পাথর কোয়ারি বন্ধ করে। অবিলম্বে পাথর কোয়ারি খুলে না দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন বক্তারা।

Posted ৫:৫৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


