সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথে দোকানের সাইনবোর্ড নিয়ে সংঘর্ষ আহত : ১০

বিশ্বনাথ প্রতিনিধি   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   155 বার পঠিত

বিশ্বনাথে দোকানের সাইনবোর্ড নিয়ে সংঘর্ষ আহত : ১০

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারে একটি দোকানের সাইনবোর্ড টানানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লাহ বাজারের একটি দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বড় খুরমা গ্রামের তুরণ মিয়া গং ও আব্দুল মছব্বির গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ২টার দিকে সেই দোকানে একটি কোম্পানীর সাইন বোর্ড টানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা সংগঠিত হয়। এতে পথচারী’সহ উভয় পক্ষের লোকজন আহত হন।

সংঘর্ষে আহতরা হলেন- মুহিন মিয়া (৪৫), মানিক মিয়া (৪৫), আদনান আহমদ (২৫), মিছিল খা (২৫) এবং আব্দুল মছব্বির গংদের পক্ষের আহতরা হলেন- লিমন আহমদ (১৬), রেদোয়ান আহমদ (১৯), শিপন মিয়া (২০), রায়হান আহমদ (১৬) প্রমুখ।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, মামলা থাকা ওই দোকান ঘরটি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা হয়েছে। পরে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে যায় তারা।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Facebook Comments Box

Posted ১১:০৮ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com