



গোয়াইনঘাট প্রতিনিধি | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 119 বার পঠিত

সিলেট সীমান্তে কোন ভাবেই থামছে না ভারতীয় চোরাচালান।সিলেটের গোয়াইনঘাটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে মাদক, ইয়াবা,গরু,চিনি ফেনসিডিল, রয়্যাল এন্ডফিল্ডসহ বিভিন্ন ব্রান্ডের মোটরসাইকেল শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বাংলাদেশে নিয়ে আসে চোরাকারবারিরা।প্রতিদিনই কোটি টাকার চোরাই পণ্য আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
গত (৫ নভেম্বর) সিলেটের গোয়াইনঘাট সীমান্তে রাধানগর সীমান্তে রাধানগর এলাকায় ৪৮ বিজিবির উপ অধিনায়ক মেজর নুরুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনা করে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশের সমন্বয়ে টাক্সফোর্সের অভিযান পরিচালনা করে আট কোটি দুই লাখ একত্রিশ হাজার টাকার (সর্বোচ্চ) ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছিল। এর আগেও পরে প্রতিদিন সীমান্তে থেকে কোটি কোটি টাকার ভারতীয় পণ্য আটক করা হলেও অধরা থেকে যায় অপরাধীচক্র।মাঝে মধ্যে দুএকজন ধরা পড়লেও আইনের ফাঁক ফুক দিয়ে বেড় হয়ে যায়।
এবার বিজিবি সিলেট সেক্টরের অধিনস্ত সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর পৃথক পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ৪৮ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান পিএসসি।

বিজিবি প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা যায়, (১০ ও ১১ ডিসেম্বর ) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, লাফার্জ, লবিয়া, সংগ্রাম, দমদমিয়া সোনারহাট, বিছনাকান্দি, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, মিনাটিলা, কালাইরাগ, কালাসাদেক এবং পাথরকোয়ারী কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, শীতের কম্বল, সাবান, মোমেটা স্কিন ক্রিম, গরুর মাংস, গরু, চকলেট, সুপারি, বিড়ি, বিয়ার, মোটরসাইকেল, বাংলাদেশ হতে পাচারকালে বিপুল পরিমান রসুন, শিং মাছ চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য-১,০০,৭১,১৫০.০০ (এক কোটি একাত্তর হাজার একশত পঞ্চাশ) টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Posted ১০:২৪ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


