সোমবার ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি   |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   128 বার পঠিত

গোয়াইনঘাটে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

“দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও গোয়াইনঘাট দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এ উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা শহীদ মিনার সংলগ্ন মাঠে মানববন্ধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুল মালিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদ্য( এডিসি) পদে পদন্নোতি প্রাপ্ত ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।

দূর্নীতি বিরুদ্ধে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি মনজুর আহমদ ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন।

এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষার্থী লিমন আহমদ, ফাইজা ইসলাম।এসময় উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা কর্মচারী,সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

Facebook Comments Box

Posted ১০:১৯ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com