মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ছাত্র আন্দোলনে হামলা: মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   169 বার পঠিত

ছাত্র আন্দোলনে হামলা: মহিলা আওয়ামী লীগের ৫ নেত্রী গ্রেপ্তার

রাজধানীর পল্লবীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় মহিলা আওয়ামী লীগের ৫ জন নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে তিনি বলেন, ঢাকা মহানগরীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ নেত্রী বাবলী বেগম (৪৩), সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন যুথি (৩৮), সাংগঠনিক সম্পাদক রিতা আক্তার (৪০), সহ-সভাপতি নাজমা আক্তার সাথী (৩০) এবং সহ-সাংগঠনিক সম্পাদক খাদিজা বেগম (৩৪)।

পল্লবী থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বিকেলে মিরপুর-১০ নম্বরে অবস্থিত পপুলার-২ ডায়াগনস্টিক সেন্টারের সামনে ছাত্র-জনতার সাথে আন্দোলনে যোগ দেন মো. আবিদ। আন্দোলন দমনে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাদের ওপর দেশীয় অস্ত্র, পিস্তলসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় আবিদের ডান চোখে গুলি লাগে। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী আবিদের ভাই জিন্নাত সাঈদীর অভিযোগের প্রেক্ষিতে গত ১২ নভেম্বর পল্লবী থানায় একটি মামলা করা হয়। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় মহিলা আওয়ামী লীগের এই পাঁচ নেত্রীকে গ্রেপ্তার করা হয়।

Facebook Comments Box

Posted ১০:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com