মঙ্গলবার ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   177 বার পঠিত

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেফতার

ফাইল ছবি

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, সেগুনবাগিচা এলাকা থেকে ডিবির একটি টিম তাকে গ্রেফতার করে। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে কিছু বলেননি তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট ও মাধবপুর) আসনে সংসদ সদস্য নির্বাচিত হন মাহবুব আলী।আসনটি থেকে টানা দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

Posted ১১:৩৩ অপরাহ্ণ | রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com