সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বেতারের প্রাক্তন পরিচালক মাসুকের মৃত্যুতে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   158 বার পঠিত

বেতারের প্রাক্তন পরিচালক মাসুকের মৃত্যুতে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক

বাংলাদেশ বেতার সদর দপ্তরের অবসরপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক, বৃহত্তর টিলাগড় পঞ্চায়েত কমিটির সিনিয়র সদস্য মোঃ আমিরুল ইসলাম মাসুকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

শনিবার (৩ আগস্ট) প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন, আমিরুল ইসলাম মাসুক পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবার কাজে সম্পৃক্ত ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে একজন দক্ষ সংগঠক হিসেবে তার সুনাম ছিল। তাঁর মৃত্যু বৃহত্তর টিলাগড় এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

Facebook Comments Box

Posted ৯:৩১ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com