সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মেজরটিলায় টিলা ধসে হতাহতের ঘটনায় প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক

অনলাইন ডেস্ক   |   সোমবার, ১০ জুন ২০২৪   |   প্রিন্ট   |   173 বার পঠিত

মেজরটিলায় টিলা ধসে হতাহতের ঘটনায় প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক

ফাইল ছবি

সিলেট নগরীর চামেলীবাগ এলাকায় টিলা ধসে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

সোমবার (১০ জুন) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী এ ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

নিহতের পরিবারে প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে। এছাড়াও আহতদের সুচিকিৎসা দিতে প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ হতে সবধরণের সহযোগিতা দেওয়া হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, সোমবার ভোরে টানা বর্ষণে পাহাড় ধসে মাটিচাপা পড়েন একই পরিবারের মোট নয় জন। এসময় ছয় জন বেরিয়ে আসতে পারলেও শিশুসহ তিনজন মাটিচাপায় প্রাণ হারান। তাদের মধ্যে আহত তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:২২ অপরাহ্ণ | সোমবার, ১০ জুন ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com