শিরোনাম >>
শিরোনাম >>

গোয়াইনঘাটে ৮ লাখ টাকার ভারতীয় ঔষধসহ ২ জন গ্রেফতার

গোয়াইনঘাট প্রতিনিধি   |   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   175 বার পঠিত

গোয়াইনঘাটে ৮ লাখ টাকার ভারতীয় ঔষধসহ ২ জন গ্রেফতার

ছবি : সংগৃহীত

সিলেটের গোয়াইনঘাটে ৮ লাখ টাকার ভারতীয় ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় উপজেলার ফতেপুর ইউনিয়নে থানার এসআই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বিন্নাকান্দি আব্দুল জলিলের ছেলে আব্দুল কাদির আজাদ (২২) ও বড়নগর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে দুলাল আহমেদ (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৬নং ফতেপুর ইউনিয়নের অন্তর্গত গোসাইনপুর গ্রামের সব্বির মহাজনের বাড়ীর সামনে ফতেপুর-ধুপাগোল যাওয়ার পাকা রাস্তায় চেকপোস্ট করাকালীন সময়ে একটি রেজিস্টারবিহীন সিএনজি চালিত অটোরিক্সা হইতে বাংলাদেশী মুদ্রার ৮ লক্ষাধিক মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকারের ঔষধ উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করা হয়।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

Posted ৬:২০ পিএম | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com