



গোয়াইনঘাট প্রতিনিধি | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ | প্রিন্ট | 171 বার পঠিত

ছবি : সংগৃহীত
“এক্সপ্লোর ইয়োরসেল্ফ ইন ডিফারেন্ট ওয়েস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে পুসাগ ট্যালেন্ট হান্ট-২৪ ১ম বৃওি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯.৫০ মি.থেকে ১১.৫০ মি পর্যন্ত এ পুসাগ ট্যালেন্ট হান্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাবলিক ইউনিভার্সিটিস স্টুডেন্ট এয়াসোসিয়েশন অব গোয়াইনঘাট (PUSAG)-এর আয়োজনে হাজী আব্দুল গফুর ট্রাস্টের স্পনসরে ১ম পুসাগ ট্যালেন্ট হান্ট-২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উপজেলার বঙ্গবীর এমএজি ওসমানী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই পরীক্ষায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৩টি বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী পরীক্ষায় অংশ গ্রহণ করে। এদের মধ্যে ৮ম শ্রেণি ১১৬ জন ১০ শ্রেণির ১২৭ জন। সর্বমোট ২৪৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।

উপস্থিত ছিলেন, পুসাগ সাবেক সভাপতি গোলজার হোসেন (DMC), সাধারণ সম্পাদক আশিকুর রহমান (BSMRSTU),
সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন(BSMRSTU), জহুরা বেগম(SUST), বর্তমান সভাপতি রুহুল আমিন মারুফ(SUST), সাধারণ সম্পাদক জুনেদ আহমদ (BSMRSTU), কোষাধ্যক্ষ ফখরুজ্জামান ফলিক (SUST), অফিস সম্পাদক রুবেল আহমদ রাহি (DU), সমাজ কল্যাণ সম্পাদক ফয়সল আলম রুমন (SUST), পাঠাগার সম্পাদক আলী হোসেন (DU), সাংস্কৃতিক বিষয় সম্পাদক আরিফ উদ্দিন (SUST)।
সদস্য মো. মোস্তাফিজুর রহমান মুতি (SAU), হানিফ সিদ্দিকী (SAU), মোহাম্মদ আরিফ আহম (SUST)।


Posted ৬:১১ পিএম | শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


