শিরোনাম >>
শিরোনাম >>

ওসমানীনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্যানেটারি মিস্ত্রির মৃত্যু

ওসমানীনগর প্রতিনিধি   |   বুধবার, ২৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   146 বার পঠিত

ওসমানীনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্যানেটারি মিস্ত্রির মৃত্যু

সিলেটের ওসমানীনগরে বাড়ির পানির পাম্প স্থাপন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়ছল আহমদ (৩২) নামের এক স্যানেটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে। মৃত ফয়ছল উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের পূর্ব ব্রাহ্মনগ্রামের আছকর আলীর ছেলে।

বুধবার (২৪ এপ্রিল) পশ্চিম পৈলনপুর ইউনিয়নের নিজ ইশাগ্রাই গ্রামের টুনু মিয়ার বাড়িতে পানির পাম্প বসাতে গিয়ে ঘটনাটি ঘটে।

নিজ ইশাগ্রাই গ্রামের টুনু মিয়া বলেন, বুধবার দুপুর ১টার দিকে ফয়ছল আমার বাড়িতে পানির পাম্প বসানোর কাজ করছিল। এক পর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান। তাৎক্ষণিক আমরা মেইন সুইচ বন্ধ করে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিস্ত্রি ফয়ছলকে মৃত ঘোষণা করেন।

Posted ৯:২৫ পিএম | বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com