শিরোনাম >>
শিরোনাম >>

সুনামগঞ্জের ছাতক সড়ক দুর্ঘটনায় আহত আরো একজনের মৃত্যু

ছাতক প্রতিনিধি   |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   161 বার পঠিত

সুনামগঞ্জের ছাতক সড়ক দুর্ঘটনায় আহত আরো একজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের ছাতকে সড়ক দুর্ঘটনায় আহত আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে।

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন জনপ্রিয় সঙ্গীতশিল্পী মো. মতিউর রহমান হাসান (পাগল হাসান)। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা-মুক্তিরগাঁও গ্রামের মৃত দিলশাদ মিয়ার ছেলে। তার সাথে সিএনজিচালিত অটোরিকশায় থাকা অন্য যাত্রী আব্দুস সাত্তারও একই দুর্ঘটনায় মারা যান। তিনি শিমুলতলা-মুক্তিরগাঁও গ্রামের আহাদ আলীর ছেলে।

এসময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের লায়েছ মিয়া, রুপন মিয়া ও জাহাঙ্গীর আলমকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ছিলেন জাহাঙ্গীর আলম। তিনি শনিবার (২০ এপ্রিল) রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিন দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজসংলগ্ন টোলপ্লাজা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

Posted ৬:০৩ পিএম | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com