শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বনাথ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক

অনলাইন ডেস্ক   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   181 বার পঠিত

বিশ্বনাথ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রতিমন্ত্রী শফিক চৌধুরীর শোক

সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চেরাগ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

সোমবার (২৯ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চেরাগ আলী সোমবার (২৯ জানুয়ারি) সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Posted ১১:২৮ পিএম | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com