শিরোনাম >>
শিরোনাম >>

বিছনাকান্দি বগাইয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ৩ ফেব্রুয়ারি

গোয়াইনঘাট প্রতিনিধি   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   261 বার পঠিত

বিছনাকান্দি বগাইয়া দক্ষিণ পাড়া জামে মসজিদের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ৩ ফেব্রুয়ারি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে আগামী শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টায় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওয়াজ করবেন, ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কোকিল কন্ঠের অধিকারী মুফাচ্ছিরে কোরআন হাফেজ হজরত মাওলানা আল আমিন হোমাইপুরী ঢাকা। প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন হাফেজ আমির হামজা ছালিম সিলেট। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করবেন মুফতি আব্দুল কাদির বিন আব্দুস সালাম ঢাকা।

মাহফিলে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বগাইয়া হাওর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা রহমত উল্লাহ সাহেব।

ধর্মপ্রাণ মুসলমানদের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত হয়ে দুনিয়া ও আখিরাতের অশেষ নেকি হাসিল করার জন্য মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Posted ৬:৫০ পিএম | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com