শিরোনাম >>
শিরোনাম >>

শীতার্ত মানুষের পাশে জয় ইউনাইটেড ফাউন্ডেশন

অনলাইন ডেস্ক   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   210 বার পঠিত

শীতার্ত মানুষের পাশে জয় ইউনাইটেড ফাউন্ডেশন

প্রতি বছরের ন্যায় এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঐতিহ্যবাহী সংগঠন জয় ইউনাইটেড ফাউন্ডেশনের সভাপতি জাকেরিন চৌধুরী জয়।

সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ফেনার বাঁক ইউনিয়নের সাড়ে ছয় শতাধিক শীতার্ত মানুষের মাঝে সম্প্রতি শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।

প্রতি বছর শীত মৌসুমে অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে অসহায় ও হতদরিদ্র মানুষদের চরম দুর্ভোগে পড়তে হয়। সেসব হতদরিদ্র ও নিঃস্ব মানুষের পাশে দাঁড়িয়েছে জয় ইউনাইটেড ফাউন্ডেশনের সদস্যরা।

সংগঠনটির একটি দল সরেজমিনে প্রত্যন্ত এলাকায় শীতার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে প্রকৃতপক্ষে দরিদ্র এবং গরম কাপড়ের অভাবে ভুগছে এমন মানুষের তালিকা সংগ্রহ করে। সংগ্রহকৃত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Posted ১০:৪৬ পিএম | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com