শিরোনাম >>
শিরোনাম >>

সুনামগঞ্জে এসিআই মোটরসাইকেলের মটো মিউজিয়ামের উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধি   |   সোমবার, ২২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   184 বার পঠিত

সুনামগঞ্জে এসিআই মোটরসাইকেলের মটো মিউজিয়ামের উদ্বোধন

হাওরের জেলা সুনামগঞ্জে এসিআই মোটরসাইকেলের মটো মিউজিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ও ফিতা কেটে মটো মিউজিয়ামের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

পরে এক আলোচনা সভা মটো মিউজিয়ামের সত্ত্বাধিকারী সুমন শাহ্ এর বড় ভাই আমির শাহ্ এর সভাপতিত্বে ও লেডি বাইকার রিয়া রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মটো মিউজিয়ামের স্বত্ত্বাধিকারী সুমন শাহ্।
অনদের মাঝে বক্তব্য রাখেন, এসিআই মোটরসের ইস্ট জোনের আর এস এম নাজিম উদ্দিন, সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার সিলেট ও কুমিল্লা অঞ্চল আবুল কালাম সোহাগ, ওয়াই আর সি মডারেটর মিটু রায়, ট্র্যাফিক ইন্সপেক্টর সুশান্ত চাকমা, বিআরটিএ এর সহকারি পরিদর্শক মো. শফিকুল ইসলাম রাসেল, ইয়ামাহা বাইকার্স মোবাসশির আলম প্রমুখ।

Posted ১১:৫৬ পিএম | সোমবার, ২২ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com