শিরোনাম >>
শিরোনাম >>

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার ৫ দিন পর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি   |   শনিবার, ২০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   194 বার পঠিত

আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার ৫ দিন পর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এশা বিবি (৭৫) নামে এক বৃদ্ধার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ওই বৃদ্ধা উপজেলার পাইলগাঁও ইউনিয়নের গোতগাঁও গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা বলছে, গত রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে বৃদ্ধা এশা বিবি নিজ বাড়ির উঠানে শীতের জন্য আগুনের তাপ নিতে গিয়ে অসাবধানতাবশত নিজের কাপড়ে এবং শরীরে আগুন ধরে যায়। এতে তাঁর দেহের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর শুক্রবার রাতে ওই বৃদ্ধা মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশংকর পাল বলেন, সিলেট কোতোয়ালি থানার পুলিশের মাধ্যমে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Posted ৯:২৩ পিএম | শনিবার, ২০ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com