



জগন্নাথপুর প্রতিনিধি | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 246 বার পঠিত

যুক্তরাজ্য মিডল্যান্ড সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক আসকর উদ্দিন দুলুর পিতা হাজী তারিপ উদ্দিন বুধবার ( ১০ জানুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটে নিজ বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শ্রীরামসীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন ধরে হাজী তারিপ উদ্দিন নানা রোগে আক্রান্ত ছিলেন। এদিকে আসকর উদ্দিন দুলুর পিতার মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে আবাব হোসেন, সাবেক ইউপি সদস্য আক্তার হোসেন, দুদু মিয়া, আসিক আলী, বাদশা মিয়া, ৩নং মিরপুর ইউনিয়ন পরিষদ সদস্য মাহবুব হোসেন।

Posted ১:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


