শিরোনাম >>
শিরোনাম >>

জগন্নাথপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি   |   বুধবার, ১০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   238 বার পঠিত

জগন্নাথপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে নাজিফা বেগম (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ জানুয়ারি) দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই গৃহবধূ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মাছুম মিয়ার স্ত্রী। তাঁদের দেড় বছরের এক কন্যা শিশু রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্বামী সন্তানের সঙ্গে ঘুমিয়ে পড়েন ওই গৃহবধূ। রাত ২ টার দিকে মেয়ের কান্না শুনে মাছুম মিয়া জেগে উঠে দেখেন তাঁর স্ত্রী পাশে নেই। পরে স্ত্রীকে খুঁজতে গিয়ে দেখতে পান সে বাড়ির পিছনের আম গাছের সঙ্গে গলায় শাড়ি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে।

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসাইন বলেন, অভাবের সংসারে একমাত্র কন্যা শিশুকে নিয়ে তাঁরা বেশ সুখেই ছিল। হঠাৎ করে কেন সে আত্মহত্যা করল বুঝতে পারছি না। তাঁদের মধ্যে কখনও ঝগড়া হতেও শুনিনি।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Posted ১০:৩৬ পিএম | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com