শিরোনাম >>
শিরোনাম >>

প্রতিদ্বন্দ্বী সাবেক দুই এমপির বাসায় গিয়ে কুশল বিনিময় করলেন নবনির্বাচিত এমপি নাদেল

কুলাউড়া প্রতিনিধি   |   বুধবার, ১০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   199 বার পঠিত

প্রতিদ্বন্দ্বী সাবেক দুই এমপির বাসায় গিয়ে কুশল বিনিময় করলেন নবনির্বাচিত এমপি নাদেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

নির্বাচনে বিজয়ী হওয়ার একদিন পরই মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হওয়া দুইজন সাবেক এমপির বাসায় গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

নবনির্বাচিত এমপি শফিউল আলম চৌধুরী নাদেল সাবেক এমপি এম এম শাহীন ও সাবেক এমপি আব্দুল মতিনের বাসায় গিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তারা পরস্পরের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং কুলাউড়ার উন্নয়নে দলমত নির্বিশেষ সবাই মিলে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Posted ১২:১৪ এএম | বুধবার, ১০ জানুয়ারি ২০২৪

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com