শিরোনাম >>
শিরোনাম >>

মূল্যবোধের চাষ

শাহ্ মো সফিনূর   |   মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

মূল্যবোধের চাষ

প্রতীকী ছবি

সম্পদ, ক্ষমতা আর খ্যাতির ইঁদুরদৌড়ে,
আজ যেন চরিত্র গেছে বহুদূরে।
সততা হারাল মূল্য, মিথ্যের জয়রথ,
প্রতারণা-ঘুষ-লোভে অন্ধ সবার পথ।
পরিবারে ভুলের যে বীজ বুনে যাই,
শিশুরা শিখছে তা—কী দেব বালাই?
পিতা-মাতা পথভ্রষ্ট, আদর্শ ধূসর,
শিক্ষকের মুখে আজ নীতিজ্ঞান প্রান্তর।
ক্ষমতার অপব্যবহার, রাজনীতির গ্রাস—
মানবিকতার বুকে নেমে আসে ত্রাস।
সহানুভূতির চেয়ে লাভ বড় হলো আজ,
পরিবেশ বিপন্ন, ভেঙে পড়ে সব সমাজ।
তবুও তো আঁধার পেরিয়ে আলো জ্বালা সম্ভব,
সচেতন মন আজ হোক না প্রগলভ।
সততার বর্ম পরে যারা টিকে রয়,
অসংগতির মাঝেও যাদের হৃদয়ে নির্ভয়;
তারা আনে মুক্তির বারতা, গড়ায় নতুন দেশ,
যেখানে ঘুচে যাবে লোভ-লালসার শেষ।
আসুন গড়ি এমন এক সমাজ সুন্দর,
যেখানে জয়ী হবে নীতি আর সহোদর।
সততা আর ন্যায়ে হোক জীবনের মান,
ভবিষ্যৎ প্রজন্মের তরে গাইুক কল্যাণের গান।

Posted ৬:৫০ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পতাকার শপথ!
(978 বার পঠিত)
প্রবাস জীবন!
(772 বার পঠিত)
বিদ্যুৎ নেই!
(753 বার পঠিত)
প্রেমনগর
(657 বার পঠিত)
বাঁশেঘেরা ঘর
(440 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com