শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে রোগী সেজে চুরির অভিযোগে ৪ নারী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি   |   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত

কালিয়াকৈরে রোগী সেজে চুরির অভিযোগে ৪ নারী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী সেজে স্বর্ণালংকার চুরির চেষ্টার অভিযোগে চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বারান্দায় কালো বোরকা পরিহিত ৪নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা তাঁদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গ্রেফতারকৃতরা হলেন আয়শা (২২), মিতু (২২), মরিয়ম (২৮) ও মাহমুদা (২৬)।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত আনসারদের পিসি সাগর জানান,এর আগেও সংঘবদ্ধ নারী চোরের একটি দল রোগী সেজে হাসপাতালে প্রবেশ করে রোগীদের স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়েছে। ওই ঘটনায় গণধোলাইয়ের পর কয়েকজনকে আটক করে থানা পুলিশে সোপর্দ করা হয়েছিল।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃত চার নারীর বিরুদ্ধে দণ্ডবিধির ৩৮০ ধারায় কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেছেন।

Posted ৬:৪৭ পিএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com