



আমিনুল ইসলাম দিনাজপুর | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

দিনাজপুরের কাহারোলে দেড় মাস পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে যােগদান করেন হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন।
এ সময় নবাগত এসিল্যান্ডকে ফুললে শুভেচ্ছা জানান কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।
জানা যায় কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ গত ৫ অক্টোবর বদলি জনিত কারণে পদটি শূন্য হয়।
কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম সুন্য পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
সোমবার ২৩ নভেম্বর ভূমি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মূলে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কাহারোল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন যোগদান করেন।
২৪ নভেম্বর কাহারোল উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কাহারোল উপজেলা সহকারি কমিশনার ভূমি মোখলেদা খাতুন মীম নবাগত কাহারোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মুহাম্মদ নাহিদ শেখ সুমন কে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন।

Posted ৭:১৪ পিএম | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


