শিরোনাম >>
শিরোনাম >>

সিলেটে যুবলীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২১ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

সিলেটে যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মো. দুলাল আহমেদ (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার বড়নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি ৬ নং ফতেপুর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে দুলাল আহমেদ। তিনি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Posted ৬:৪৯ পিএম | শনিবার, ২১ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com