শনিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

প্রেমনগর

সজল ঘোষ   |   বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   599 বার পঠিত

প্রেমনগর

প্রেমনগর
-সজল ঘোষ

আকাশের সাদাকালো মেঘের ভাঁজে ভাঁজে
ওড়ছি আমি অনবরত তোমার প্রতীক্ষায়,
রঙধনু রঙের বর্ণিলতার ভিড়ে
প্রতিনিয়ত খুঁজছি তোমায় গভীর তপস্যায়।

এই অপূর্ব সুন্দর মায়াভরা ধরাধামে
তুমিহীন আমার বেঁচে থাকা মহাকঠিন,
আমার একক পথচলা বিষাদী মৃত্যুর মতো
হে বন্ধু, তুমি ফিরে এসো আমার হৃদয়-পাড়ায়।

আমার স্বপ্নালয় তোমায় স্বাগত জানাতে
ডালিভরা ফুল নিয়ে দাঁড়িয়ে আছি জনম জনম ধরে,
সবুজ ঘাসের শিশির বিন্দু হয়ে
তুমি আমার হৃদয়-রাজ্যের রাজকন্যা হও।

আমার কণ্ঠস্বরে তোমার জন্য অনেক গানের সুর
আমার কবিতায়, আমার গল্পে তুমি আলোকিত ভোর
মাটি নদী সাগর চাঁদ সূর্য তারারা জানে
তোমায় ভালোবেসে গড়েছি প্রেমনগর।

Facebook Comments Box

Posted ৯:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

পতাকার শপথ!
(919 বার পঠিত)
প্রবাস জীবন!
(719 বার পঠিত)
বিদ্যুৎ নেই!
(696 বার পঠিত)
বাঁশেঘেরা ঘর
(385 বার পঠিত)
সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com