



গাজীপুর প্রতিনিধি | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 22 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কালিযাকৈর উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাজীপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। আলোচনা সভায় উপজেলা আইন-শৃঙ্খলা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মোবাইলে অনলাইন জুয়া, শারদীয় দর্ঘাপুজা, ডেঙ্গু – হামের টিকা, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও যৌন হয়রানি, মোবাইল কোর্ট পরিচালনা, খাদ্যে ভেজাল রোধ,অবৈধ ক্লিনিক বন্ধকরণ,যানজট রোধ, লোডশেডিং,নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা রোধ বিষয়ে ব্যাপক আলোচনা করে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মুহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদার, কালিয়াকৈর পল্লী বিদ্যুৎ বিভাগের ডিজিএম মোঃ শাহারুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসেন হান্নান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।

Posted ৭:০৩ পিএম | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


