



রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত

জগন্নাথপুর মেডিকেল রোডস্থ বটেরতল পয়েন্টে অবস্থিত ‘শাহজালাল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড অ্যালাইড’-এর প্রথম বর্ষপূর্তি উদ্যাপিত হতে যাচ্ছে। এই বর্ষপূর্তি উপলক্ষ্যে চিকিৎসা সেবায় বিশেষ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী পুরো অক্টোবর মাসজুড়ে যেকোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষায় ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানটিতে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত জরুরি চিকিৎসা, ডায়াগনস্টিক ও সার্বক্ষণিক সাধারণ চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে নারী রোগীদের সুবিধার্থে অভিজ্ঞ নারী চিকিৎসক দ্বারা আল্ট্রাসনোগ্রাম করার সুব্যবস্থা রাখা হয়েছে।
এখানে দেশি-বিদেশি বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা ও নির্ভুল পরীক্ষা-নিরীক্ষার জন্য রয়েছে একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক এবং সর্বাধুনিক প্রযুক্তির সরঞ্জাম। প্রতিষ্ঠানটিতে যেসব সুবিধা রয়েছে তার মধ্যে উল্লেখ্য— আধুনিক মেশিনের মাধ্যমে প্যাথলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি ও হরমোন পরীক্ষা, ডেন্টাল এক্স-রে এবং ১২ চ্যানেলের ইসিজি সার্ভিস। পাশাপাশি রয়েছে হাই-টেক ডিজিটাল এক্স-রে ও অনলাইনের মাধ্যমে দ্রুত রিপোর্ট পাওয়ার সুবিধা। জটিল পরীক্ষার জন্য ৪-ডি কালার ডপলার আল্ট্রাসনোগ্রাম ও ইকোকার্ডিওগ্রামের ব্যবস্থা রাখা হয়েছে।
এ ছাড়াও বিদেশগামীদের মেডিকেল চেকআপ, অভিজ্ঞতা সম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ দ্বারা চোখের যাবতীয় রোগের চিকিৎসা ও অপারেশনের সুযোগ রয়েছে। একই সাথে দক্ষ টেকনিশিয়ান দ্বারা চোখের পাওয়ার মেপে লেন্স ফিটিং এবং দেশি-বিদেশি বিভিন্ন আধুনিক ফ্রেম সরবরাহের ব্যবস্থা রয়েছে। দাঁতের যেকোনো সমস্যাকল্পে পুরুষ ও নারী বিডিএস ডেন্টিস্টদের মাধ্যমে স্বল্প খরচে আধুনিক চিকিৎসা দেওয়া হচ্ছে। বাত-ব্যথা ও প্যারালাইজড রোগীদের পুনরুদ্ধারে সার্বক্ষণিক কাজ করছেন অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টরা।
যোগাযোগ ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন- মেডিকেল রোড, বটেরতল পয়েন্ট, জগন্নাথপুর, সুনামগঞ্জ।
এছাড়া প্রয়োজনে ০১৩০৩-৮৮৭৭৫৫ অথবা ০১৩৩৯-১১৮৪৭৬ মোবাইল নম্বরে কিংবা প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট www.Shahjalaldc.com এ অনুসন্ধান করতে পারবেন।

Posted ৬:১৮ পিএম | সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


