



রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 163 বার পঠিত

‘মানবতার সেবায় আমরা সবসময়, রক্ত দিন জীবন বাঁচান’—এই মূলমন্ত্রকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর বাজারে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মানবিক ও রক্তদান সংগঠন ‘সেইভ পিপলস যুব ও সমাজকল্যাণ সোসাইটি’র আয়োজনে সৈয়দপুর বাজারের চৌধুরী বাড়ি গেইটের সামনে এ সেবামূলক কর্মসূচি সম্পন্ন হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা এ ক্যাম্পেইন পরিচালিত হয়। এতে এলাকার দুই শতাধিক সাধারণ মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা পরিষেবা প্রদান করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে রক্তদানে উৎসাহিত করে বলা হয়, রক্তদান মানবিক দায়িত্ব এবং নিজের রক্তের গ্রুপ জেনে রাখা জরুরি, কারণ আপনার রক্তই হতে পারে মুমূর্ষু কোনো মানুষের জীবনের শেষ সম্বল।

সংগঠনের ইতিহাস ও মানবিক কার্যক্রম সম্পর্কে সভাপতি আরমান মালিক জানান, ২০২২ সালে সৈয়দপুরের ৩ জন উদ্যমী তরুণের হাত ধরে এলাকায় রক্তদান কর্মসূচির যাত্রা শুরু হয়। পরবর্তীতে ২২ সদস্যের ‘সেইভ সৈয়দপুর রক্তদান সোসাইটি’ গঠিত হয় এবং ২০২৪ সালে পরিসর বাড়িয়ে এর নাম রাখা হয় ‘সেইভ পিপলস যুব ও সমাজকল্যাণ সোসাইটি’। সংগঠনটি নিয়মিত রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, অসুস্থ রোগীদের চিকিৎসার তহবিল গঠন ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি ২০২২ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ব্যাপক ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ শাহবির আহমেদ, মাওলানা সৈয়দ আবিদ সরদার, সৈয়দ তুহিন আহমদ, প্রতিষ্ঠাতা সভাপতি শেখ নাহিদ আহমদ, সাবেক সভাপতি সৈয়দ নাহিদ গাজী, বর্তমান সভাপতি আরমান মালিক, সহ-সাংগঠনিক সম্পাদক রিজাদ আল হাবিব, অর্থ সম্পাদক সৈয়দ রিজান আহমদ, প্রচার সম্পাদক মো. সিহাব আহমদ, যুব ও সমাজ বিষয়ক সম্পাদক মো. তাফসির আহমদ,দপ্তর সম্পাদক মো তাহমিদ আহমদ,মুক্ত সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক: ইসমাইল আকি মিজু ও সদস্য মো: ইমরান হোসেন।
এবং সদস্য সৈয়দ শামিম, শেখ পাবেল, মো. ইসমাইল, রাফি বিল্লাহ, সৈয়দ মাহিন, সৈয়দ হেলাল আহমদ, সৈয়দ সাকিব, সুজাদ আহমদ ও সৈয়দ দিদার চৌধুরী।

Posted ৬:৩০ পিএম | বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


