



গাজীপুর প্রতিনিধি | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে ঐতিহ্যবাহী লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা ও পর্ষদের সভাপতি ও গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান।
বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদ জসিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা খানম, প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, এমপি কন্যা মুনমুন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মালেক, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমুখ।
অভিভাবক সমাবেশে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ২৮ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Posted ৭:৩৯ অপরাহ্ণ | শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


