শিরোনাম >>
শিরোনাম >>
লাক্কাতুরা চা বাগান ইউনিট কর্তৃক ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রত্যন্ত ও অবহেলিত অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)

সমিত গঞ্জু   |   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   25 বার পঠিত

প্রত্যন্ত ও অবহেলিত অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)

এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (০৫ অক্টোবর ২০২৬) বেলা ২টায় সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের উদ্যোগে স্থানীয় লাক্কাতুরা চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল সুবিধাবঞ্চিত চা শ্রমিক পরিবারের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে আনন্দ উৎসব, কেক কাটা এবং সচেতনতামূলক আলোচনা।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিটের সভাপতি বিক্রম রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও অ্যাক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL- সিয়েরা টু ওয়ান ডেল্টা আলফা লিমা) এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক সচিত্র সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক ও উন্নয়ন সংস্থা সুবাস-এর নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন।

রেডিওর গুরুত্ব এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার প্রসারের ওপর জোর দিয়ে দিদারুল ইকবাল বলেন, “রেডিও কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি তথ্য ও শিক্ষা বিস্তারের এক অনন্য শক্তিশালী হাতিয়ার। বিগত ২৯ বছর ধরে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ প্রত্যন্ত ও অবহেলিত অঞ্চলের মানুষের মাঝে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। আজ লাক্কাতুরা চা বাগানের এই কোমলমতি শিক্ষার্থীদের সাথে কিছু সময় কাটাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। চা শ্রমিক পরিবারের এই শিশুরা যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় এবং রেডিওর মাধ্যমে বিশ্বকে জানতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই লাক্কাতুরা চা বাগান ইউনিট কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, তোমাদের চোখের প্রতিটি স্বপ্ন অনেক মূল্যবান, আর শিক্ষাই হলো সেই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় হাতিয়ার। তোমরা একদিন এই চা বাগানের গণ্ডি পেরিয়ে তোমাদের মেধা দিয়ে পুরো বিশ্বে আলো ছড়াবে, এই বিশ্বাস বুকে রেখে এগিয়ে যাও।”

সৈয়দ আছলাম হোসেন বলেন, “পরিশ্রম আর ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই তোমাদের আটকে রাখতে পারবে না। তোমরা আমাদের ভবিষ্যৎ; আজ মনোযোগ দিয়ে শেখো, যেন আগামী দিনে তোমরাই পারো তোমাদের পরিবার ও সমাজের ভাগ্য বদলে দিতে।”

অনুষ্ঠানের সভাপতি বিক্রম রায় বলেন, “বিগত ২৯ বছর ধরে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ তথ্য, শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন বিস্তারে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আমাদের চা বাগানের অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ও রেডিওর মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দিতে লাক্কাতুরা চা বাগান ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই শিশুদের সঠিক সুযোগ ও উদ্দীপনা দিলে ওরাই একদিন সুন্দর আগামী গড়ে তুলবে।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ৬নং টুকেরবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সিলেট সদর, সিলেটের উপদেষ্টা রাম বাহাদুর, সাধারণ সম্পাদক সমিত গঞ্জু, যুগ্ম সম্পাদক বিদ্যাপ্রকাশ বাক্তী ও অনিকা দাস, সদস্য সাথী রানী দাস ও অষ্টমী লোহার, ভিডিওগ্রাফার রিন্টু আচার্য্য, স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তিব্র দাস, দিপ্ত লোহার, রমেশ বাহাদুর, বন্দন দাস, শুভ লোহার, আকাশ ঋষি, প্রশান্ত সবর, অনুরাধা দেব পিহু, শ্রুতি মুদি, সুতি লোহার, কাওছার, সমরিত সহম নায়েক, মিষ্টি লোহার, কুয়াশা লোহার, চৈতি কর্মকার, হাবিবা আক্তার, অপর্না দাস, কনক গোয়ালা, রাখি গোয়ালা, মারজিয়া আক্তার, সুশন্তি লোহার, সানজিদা আক্তার জান্নাতুল, ছাদিকুর, মিরাজ, অঝর লোহার, জিতু লোহার, লিখন বাক্তি, অপুর্ব দাস, ধ্রুব লোহার প্রমুখ।

Posted ৩:৪৪ পিএম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ajkersangbad24.com |

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com