



গাজীপুর প্রতিনিধি | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

গাজীপুর জেলা পরিষদ আয়োজিত জেলার মেধাবী ও অস্বচ্ছল ৩৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির ৩ লক্ষ ৯৬ হাজার টাকার চেক বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে গাজীপুর জেলার মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও জাতীয় সংসদ সদস্য এ,কে,এম ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদ সদস্য প্রফেসর ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপি সভাপতি মোঃ শওকত হোসেন সরকার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ওমর ফারুক শাফিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপ সচিব মোঃ নজরুল ইসলাম ও ব্যবস্থাপনায় ছিলেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদুর রহমান । বক্তব্য রাখেন মেধাবী শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ও কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ, মেধাবী শিক্ষার্থীবৃন্দ, অভিভাবক বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে গাজীপুর জেলার এস.এস.সি- ২০২২ ও এইচ.এস.সি -২০২৪ শিক্ষাবর্ষে এ প্লাস প্রাপ্ত ৩৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। শিক্ষা বৃত্তির চেক প্রাপ্তদের মধ্যে কলেজ পর্যায়ে ১২ জন, প্রতিজনকে ১০ হাজার টাকা করে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৩ জন,প্রতিজনকে ১২ হাজার টাকা করে, সর্বমোট ৩৫ জন মেধাবী শিক্ষার্থীকে ৩ লক্ষ ৯৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Posted ৭:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


