



জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪ | প্রিন্ট | 331 বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, মধ্যনগর ও ধর্মপাশা) আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (লাঙ্গল) মনোনীত প্রার্থী আব্দুল মন্নান তালুকদার।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ১১টায় জামালগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, আমি ১৯৮৬ সাল থেকে জাতীয় পার্টির সাথে একনিষ্ঠভাবে রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছি।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করি। মহাজোট সমর্থনে প্রার্থীতা প্রত্যাহার করেছিলাম।
এবারো দ্বাদশ নির্বাচনে মনোনীত হয়ে মনোনয়ন দাখিল করি ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছি। তৃণমূল ভোটারের কাছ থেকে বেশ সাড়া পেয়েছি। কিন্তু প্রচার প্রচারণায় আমি দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বারবার যোগাযোগ করলেও তাঁদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। তাই আমি দ্বাদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

Posted ৫:৫৫ পিএম | মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪
ajkersangbad24.com | Fayzul Ahmed


