গাজীপুর প্রতিনিধি | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর টানা বৃষ্টিতে পৌরসভার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারদের মাঝে গাজীপুর জেলা পরিষদের উদ্যোগে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পৌরসভার চন্দ্রা-পল্লী বিদ্যুৎ এলাকায় প্রায় দুই হাজার পানিবন্দী পরিবারের মাঝে চাল, আলু, চিড়া, মুড়ি, গুড় ও খাবার স্যালাইনসহ বিভিন্ন শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জেলা পরিষদের পক্ষ থেকে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নিবার্হী কর্মকর্তা এম নজরুল ইসলাম, কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম সিকদার, সদস্যসচিব এম. আনোয়ার হোসেন, পৌর বিএনপির আহবায়ক মাহমুদ সরকার, সদস্যসচিব মহসিন উজ্জামান, আব্দুল মান্নান দেওয়ান, নজরুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
Posted ৭:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed