



অনলাইন ডেস্ক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 15 বার পঠিত

সিলেট নগরীর তাতীপাড়াস্থ দি এইডেড হাই-স্কুলের শিক্ষক মিলনায়তনে গতকাল শনিবার (১১ জুলাই) বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিট-এর ১০ম তম মাসিক সভা এসোসিয়েশনের সভাপতি সিলেট মেট্রোপলিটন কিন্টারগার্ডেনের অধ্যক্ষ মিজানুর রহমান-এর সভাপতিত্বে ও সম্পাদক বিভাস রায়ের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্ঠা সিলেট এমসি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ও বিএনসিসির ৭ ময়নামতি ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন, উপদেষ্টা দিএইডেড হাই-স্কুলের সিনিয়র শিক্ষক শিক্ষক পর্ষদ-এর সম্পাদক এবং বিএনসিসির প্লাটোন কমান্ডার মো: মজির উদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ আতিকুর রেজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ জয়নাল আবেদিন, কোষাধ্যক্ষ পিকলু কুমার সরকার, প্রচার সম্পাদক সিলেট প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক সাংবাদিক মো: মুহিবুর রহমান, দপ্তর সম্পাদক মো: এহিয়া, সমাজকল্যাণ সম্পাদক গোলজার আহমেদ, মহিলা সম্পাদিকা সোনিয়া আক্তার চুমকি, নির্বাহী সদস্য ডেসটেনি পত্রিকার সিলেট বুরো প্রধান ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, নির্বাহী সদস্য সাবেক কোষাধ্যক্ষ ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, কো-অপ্ট-সদস্য জকিগঞ্জের আল-ইহসান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ জাকির হোসাইন, কো-অপ্ট-সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মো: ছদরুল ইসলাম, কো-অপ্ট-সদস্য জুনায়েদ আহমেদ, সাধারণ সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক মো: রিয়াজুল ইসলাম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিষ্ট্রার মোহাম্মদ মঈনুল হক, সদস্য এনামুল হক এনাম প্রমুখ।
নির্বাহী সদস্য সাবেক কোষাধ্যক্ষ ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, নির্বাহী সদস্য ডেসটেনি পত্রিকার সিলেট বুরো প্রধান ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কো-অপ্ট-সদস্য জকিগঞ্জের আল-ইহসান ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ জাকির হোসাইন।
উক্ত তিনজনকে বিভিন্ন সংগঠনে তাঁরা নির্বাচিত হওয়ায় তাঁদেরকে বাংলাদেশ এক্স-ক্যাডেট এসোসিয়েশন (বেকা) সিলেট ইউনিটের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
সভায় বিগত ৮ম সভার সিদ্ধান্ত সমূহের মধ্যে যেসকল প্রোগ্রাম সম্পন্ন হয়নি, উক্ত প্রোগ্রামের আহবায়ক ও কমিটির সকল সদস্যকে দ্রুত প্রোগ্রামগুলো সম্পন্ন করার জন্য সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

Posted ৭:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


