গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কালিয়াকৈর, গাজীপুর বাস্তবায়নে বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। প্রতিকুল আবহাওয়ার মধ্যেও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শ্রম ও বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী মোঃ মাকসুদুন্নবী, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মোঃ জলিল উদ্দিন, পৌর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি এ,কে আজাদ, বিএনপি নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।