



গাজীপুর প্রতিনিধি | শনিবার, ১১ জুলাই ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ জন প্রধান শিক্ষক ও ২১ জন সহকারী শিক্ষক পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের সংখ্যা হ্রাস ও লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে|
উপজেলার বিভিন্ন এলাকার বিদ্যালয় ঘুরে জানা গেছে, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের সংকট রয়েছে| এসব বিদ্যালয়ে শিক্ষক সংকট ও সঠিক তদারকির অভাবে পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে| ফলে অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের পার্শ্ববর্তী কেজি স্কুল ও মাদ্রাসায় ভর্তি করাচ্ছে| অধিকাংশ বিদ্যালয়ে বাউন্ডারি ওয়াল ও খেলাধুলার জন্য উপযুক্ত মাঠ নেই|
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলায় মোট ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এ- গ্রেডে ৭৯ টি এবং বি- গ্রেডে ৪৩টি বিদ্যালয় রয়েছে| এতে মোট শিক্ষকের সংখ্যা ৮৭৮ জন| প্রাথমিক বিদ্যালয়ে সর্বমোট শিক্ষার্থীর সংখ্যা ২০ হাজার ১২ জন অপরদিকে কেজি স্কুল ও মাদ্রাসায় ১২ হাজার ৪১২ জন|
উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৩ জন প্রধান শিক্ষক ও ২১ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় গুলো হচ্ছে -টালাবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোসাইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, টানসুত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলাচিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় , অলিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় , পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাথালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহেরাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাকচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোথাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কম্বলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নামাশুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢুলিগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢোলসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গজারিয়া কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেনুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাধুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় , কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,মেদুলিয়া কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশলনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বাকাস্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভূইয়া চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হিজলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারোবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৌধুরীটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হবুয়রচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
অভিভাবকরা জানান, শিশু ও প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নেই| এখানে সঠিক শিক্ষা, ধর্মীয়, ˆনতিক ও চরিত্র গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে| বর্তমানে মোবাইল ফোন ও মাদকে যুবকদের পাশাপাশি শিশু- কিশোররা আসক্ত হয়ে পড়ছে| এ ব্যাপারে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষা অফিসারের কঠোর নজরদারি এবং সুষ্ঠু তদারকি খুবই প্রয়োজন |
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন জানান, উপজেলায় ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৩ জন প্রধান শিক্ষক ও ২১ জন সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া কিছুটা ব্যাহত হচ্ছে| বর্তমান সরকার অচিরেই শূন্য পদের বিপরীতে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে| শিক্ষকদের আন্তরিকতা, মানবিকতা, নীতি ও ˆনতিকতার মধ্যে উপকরণ ব্যবহার করে সঠিক পাঠদানে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব| এ ব্যাপারে নিয়মিত বিভিন্ন বিদ্যালয়ে পরিদর্শন করছি| বিভিন্ন এলাকার বিদ্যালয়ের সন্নিকটে কেজি স্কুল ও মাদ্রাসা রয়েছে| ফলে গ্রামীণ পরিবেশ ও ধর্মীয় মূল্যবোধের কারণে কিছু শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে মাদ্রাসায় ভর্তি হচ্ছে|

Posted ৬:৩৬ অপরাহ্ণ | শনিবার, ১১ জুলাই ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


