দিনাজপুরের কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ মাঠপর্যায়ে ভেজালবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ভূমিকার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের সভায় আমন্ত্রন পেয়েছেন।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত অল্পসংখ্যক কর্মকর্তার সঙ্গে তিনিও ওই সভায় অংশ নেন। সভায় মাঠপর্যায়ে জনস্বার্থে পরিচালিত কার্যক্রমের প্রশংসা করা হয়, এবং ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
দিনাজপুরের একজন কর্মকর্তার এই স্বীকৃতি জেলার জন্যও একটি ইতিবাচক খবর মনে করছেন উপকার ভগি সহ সচেতন মহল।
আগামী দিনে স্বচ্ছ ও সবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে কাজ করবেন বলে অনেকেই আশা প্রকাশ করেছেন ।