



অনলাইন ডেস্ক | রবিবার, ১২ জুলাই ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত

বিপুল আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের মেধাবী শিক্ষার্থী আহনাফ মুজতবা আলম এবারের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জন করেছেন।
তিনি মো. খায়রুল আলম ও দিলরুবা মরিয়ম নিপা দম্পতির সুযোগ্য সন্তান। এ সাফল্যের জন্য আহনাফ তাঁর মা-বাবা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক দিকনির্দেশনা ও নিরলস সহযোগিতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আহনাফ জানান, তিনি একজন সফল প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) হতে চান এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে চান। এই লক্ষ্য অর্জনের জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের শিক্ষকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আহনাফের এই গৌরবময় সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Posted ৭:৪৭ অপরাহ্ণ | রবিবার, ১২ জুলাই ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


