বুধবার ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজীপুরে বিএনপি’র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

গাজীপুর প্রতিনিধি   |   বুধবার, ২৪ জুন ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

গাজীপুরে বিএনপি’র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত 

গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আপাতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা পৌর  বিএনপি ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল দশ টায় কালিয়াকৈর উপজেলার  সফিপুর বাইপাস চত্বরে সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায়  সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্রম ও বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবীর খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহমেদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশে বর্তমানে নির্বাচিত ও গণতান্ত্রিক সরকার রয়েছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনায় কয়েক মাসের মধ্যেই জনগণের ভাগ্য উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি ও সফলতা দেখে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদীরা দেশে নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করতেছে।সভা শেষে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর নেতৃবৃন্দ  বিপুল সংখ্যক নেতাকর্মীদের সমন্বয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, সফিপুর বাজার ও বাস স্ট্যান্ড  এলাকা প্রদক্ষিণ শেষে  বিক্ষোভ মিছিলটি মৌচাক ইউনিয়ন পরিষদের সামনে এসে শেষ হয় ।

Facebook Comments Box

Posted ৭:১৬ অপরাহ্ণ | বুধবার, ২৪ জুন ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com