



দিনাজপুর প্রতিনিধি | বুধবার, ১০ জুন ২০২৬ | প্রিন্ট | 44 বার পঠিত

দিনাজপুরের কাহারোলে মৎস্য খাতে উৎপাদন বৃদ্ধি ও খামারিদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১১ টায় ব্রাক ফিসারিজ এন্টারপ্রাইজ এর আয়োজনে কাহারোল উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অংশগ্রহণকারী ৬০ জন মৎস্য চাষী কর্মশালায় অংশগ্রহণ করেন।
বীরগঞ্জ ব্রাক দিনাজপুর হ্যাচারি ম্যানেজার আশরাফুল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন, কাহারোল উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জোবায়দা নাজনিন।
এছাড়াও কাহারোল উপজেলা মৎস্য বীজ উৎপাদন কেন্দ্রের খামার ব্যবস্থাপক মোঃ আমানুজ সালাম খামারিদের দক্ষতা উন্নয়নের বিশেষ আলোচনা করেন এ সময় উপকার ভোগী মৎস্যচাষী উপজেলার তর্কন্দা গ্রামের পরিতোষ কুমার তার অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। দিনব্যাপী কর্মসূচিতে আধুনিক ও লাভজনক মাছ চাষের দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের বিভিন্ন পর্বে অংশগ্রহণ কারীদের হাতে কলমে শেখার সুযোগ রাখা হয়।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা উন্মুক্ত আলোচনা পর্বে মাছ চাষিরা সক্রিয়ভাবে অংশ নেন। অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কার বিতরণ ও মাছ চাষীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

Posted ৭:৩৭ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬
ajkersangbad24.com | Fayzul Ahmed


