বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কালিয়াকৈরে যমুনা ব্যাংকের ১১৫তম শাখা উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

কালিয়াকৈরে যমুনা ব্যাংকের ১১৫তম শাখা উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈরে যমুনা ব্যাংকের ১১৫ তম উপশাখা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হযেছে।

বৃহ্স্পতিবার (১৬ এপ্রিল)  সকালে কালিয়াকৈরের লতিফপুরে এস,টি টাওয়ার ২য় তলায় যমুনা ব্যাংকের  ১১৫ তম কালিয়াকৈর উপশাখা আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাজীপুর -১  আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। যমুনা ব্যাংকের কালিয়াকৈর উপশাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক-মোঃ হুমায়ুন কবীর খান।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার এ,এইচ,এম ফখরুল হোসাইন। মোঃ রেজাউল করীম  শাওনের  পরিচালনায় বক্তব্য  রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ভিপি আ,ন,ম খলিলুর রহমান ইব্রাহীম, আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজের পরিচলক মোঃ আব্দুল জলিল,  উপজেলানপি সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, যমুনা ব্যাংক চন্দ্রা শাখার ম্যানেজার মোঃ রাশেদ বিন হামিদ প্রমুখ। উপস্হিত ছিলেন কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও গ্রাহকবৃন্দ।

Facebook Comments Box

Posted ৮:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com