শিরোনাম >>
শিরোনাম >>

কৃষি প্রণোদনা নিয়ে যারা চাষাবাদ করবে না তাদেরকে ব্ল্যাক লিস্ট করা হবে : এমপি মঞ্জুরুল ইসলাম

আমিনুল ইসলাম কাহারোল দিনাজপুর প্রতিনিধি    |   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   31 বার পঠিত

কৃষি প্রণোদনা নিয়ে যারা চাষাবাদ করবে না তাদেরকে ব্ল্যাক লিস্ট করা হবে : এমপি মঞ্জুরুল ইসলাম

দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, ২০২৬-২০২৭ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় বিনামূল্য যারা গম ও সরিষা আবাদের জন্য যাদেরকে রাসায়নিক সার বীজ দেওয়া হচ্ছে তারা যেন গম ও সরিষা আবাদে গাভিলাতি না করেন। সরকার দেশের খাদ্য চাহিদা মেটাতেই এই প্রণোদনার কর্মসূচি গ্রহণ করেছে।

যারা কর্মসূচির আওতায় প্রণোদনার রাসায়নিক সার বীজ গ্রহণ করে গম সরিষা আবাদ করবে না পরবর্তী অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় তাদেরকে রাখা হবে না। তাদেরকে ব্ল্যাকলিস্টে রাখা হবে।

তিনি বলেন, চলতি মৌসুম হতে প্রণোদনার আওতায় যাদের বিনামূল্যে সার বীজ প্রদান করা হচ্ছে তাদের নামের তালিকা সংরক্ষণ করা হবে।

বুধবার (১৫ নভেম্বর) সরিষা ও গম আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার বীজ বিতরণের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রত্যেক কৃষকদের উদ্দেশ্যে এসব কথা উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মিম, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক কাহারোল উপজেলা বিএনপি’র সভাপতি গোলাম মোস্তফা বাদশা, দিনাজপুর জেলা বিএনপি’র কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক শামিম আলী, কাহারোল উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদেকুল ইসলাম সাদেক অলিউর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Posted ৬:৪৯ পিএম | বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

ajkersangbad24.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক
ফয়জুল আহমদ
যোগাযোগ

01712000420

fayzul.ahmed@gmail.com